69953f3e0e888_IMG-20260218-WA0000
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ সকাল ০৯:৫৫ IST

ক্লাসরুমে খোদ বিজেপি বিধায়কের দাদাগিরি , পড়ুয়াদের সামনেই শিক্ষককে হুমকি

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পড়ুয়াদের পাঠদানের মধ্যে আচমকাই ছন্দপতন। অনুমতি ছাড়াই শ্রেণীকক্ষে ঢুকে পড়লেন স্থানীয় বিধায়ক। ক্লাসরুম কেন অপরিচ্ছন্ন এই প্রশ্ন তুলে প্রকাশ্যেই শিক্ষকের সাথে বচসায় জড়িয়ে পড়লেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিধায়কের সমালোচনায় সরব হয়েছে শাসক দল।

মঙ্গলবার দুপুরে কুসমুড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় আচমকা ক্লাসরুমে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ক্লাস চলাকালীন বিনা অনুমতিতে বিধায়কের এই প্রবেশে আপত্তি জানান শিক্ষক। পাল্টা চড়া সুরে বিধায়ক প্রশ্ন তোলেন শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা নিয়ে। মেঝের ধুলোবালি দেখে শিক্ষককে ধমক দিতে শুরু করেন বিধায়ক।

পাল্টা শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায় জানান, স্কুলে সাফাইকর্মীর অভাব রয়েছে। পড়ুয়াদের সামনেই দীর্ঘক্ষণ ধরে চলে শিক্ষক ও বিধায়কের উত্তপ্ত বাদানুবাদ। এরপর বিধায়ক প্রধান শিক্ষকের ঘরে গিয়ে স্কুলের পরিকাঠামো নিয়ে কথা বলেন এবং ক্ষোভ উগরে দেন। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

শাসক দলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইন্দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, ' ক্লাস চলাকালীন সেখানে প্রবেশ করতে হলে শিক্ষকের অনুমতি নিয়ে করতে হয়। কিন্তু সেখানে বিধায়ক তার দলবল নিয়ে শিক্ষকের অনুমতি ছাড়াই ক্লাসে প্রবেশ করেছে। শুধু তাই নয়, পড়ুয়াদের সামনে শিক্ষককে যে ভাবে  অপমান করেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। বিজেপি দলটাই এরম ধুমকি দিয়ে চলে। বিগত ৫ বছরে তিনি কোথাও যায়নি। এখন নির্বাচন এসছে বলে নাটকীয় মঞ্চ তৈরি করার জন্য রাজনীতি করতে গেছে।'  

যদিও বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বক্তব্য, ' বিধানসভা অধিবেশন চলাকালীন আমি এই স্কুল ও পাশের প্রাইমারি স্কুলের উন্নতির জন্য আর্থিক সাহায্য চেয়েছিলাম। সেখানে ব্রাত্য বসু দুটো স্কুলের জন্যই ২ লক্ষ টাকা করে অনুমোদন করেছিলেন। সেখানে প্রাইমারি স্কুলে কাজ হয়েছে। কিন্তু এই হাইস্কুলে পুরো নোংরা অবস্থা হয়ে আছে দেখেই আমি স্কুলে ঢুকে শিক্ষককে বলেছিলাম যে এরম অবস্থা পরিষ্কার কেন করা হয়না। স্কুলের যে কমিটি আছে তারা তদন্ত করে দেখবে।'

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...