নিজস্ব প্রতিনিধি , মুম্বই - IPL-এর মেগা লড়াইয়ের আগে স্বস্তির হাওয়া দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই হাইভোল্টেজ ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে সমর্থকদের মুখে হাসি ফোটালেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে শক্তি বাড়িয়ে হার্দিক পান্ডিয়ার ব্রিগেডে যোগ দিলেন বিধ্বংসী অলরাউন্ডার।
মঙ্গলবার অনুশীলনে নেমেই বড় চমক দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মাহি। এবারের IPL আসরের শুরু থেকেই তার হাঁটু ও ফিটনেস নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এতদিন কেবল নেটে ব্যাটিং করতে দেখা গেলেও এদিন পূর্ণ উদ্যমে উইকেট কিপিং প্র্যাকটিস করেছেন তিনি। ধোনি দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে গা ঘামানোয় রুতুরাজ গায়কোয়াড়ের দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে মুম্বই শিবিরেও যোগ হয়েছে নতুন পালক।
অন্যদিকে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার উইল জ্যাকস অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ও সতীর্থদের সঙ্গে প্রথমবার গা ঘামিয়েছেন। ২৭ বছরের এই মারকুটে ব্যাটার গত বিশ্বকাপে একাই ৪টি 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পুরস্কার জিতে সাড়া ফেলে দিয়েছিলেন। টানা খেলার ধকল সামলাতে একটু দেরি করে এলেও চেন্নাইয়ের বিরুদ্ধে তার উপস্থিতি হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং গভীরতা অনেকটাই বাড়িয়ে দিল।
সব মিলিয়ে এদিনের যুদ্ধের আগে দুই দলই নিজেদের সেরা অস্ত্রগুলো শানিয়ে নিতে ব্যস্ত। হলুদ জার্সিধারীরা যেখানে ধোনির ফেরার প্রতীক্ষায় দিন গুনছে, সেখানে গুজরাতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে নামছে মুম্বই। ক্রিকেট প্রেমীদের নজর এখন ওয়াংখেড়ের বাইশ গজে যেখানে দুই হেভিওয়েট প্রতিপক্ষ নিজেদের পূর্ণ শক্তি নিয়ে একে অপরকে টেক্কা দিতে তৈরি। শেষ পর্যন্ত মাঠের যুদ্ধে কারা বাজিমাত করে সেটাই এখন দেখার বিষয়।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের