নিজস্ব প্রতিনিধি, দিল্লি – রাজধানীর ‘অত্যন্ত খারাপ’ দূষণের পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম বৃষ্টির প্রচেষ্টা করে দিল্লির বিজেপি সরকার। কিন্তু কোনও লাভ হয়নি। দিল্লির বাতাস ‘বিষাক্ত’ হয়ে গিয়েছে। ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে রাজধানী। শনিবার সকাল ৮টা নাগাদ দিল্লির বাতাসের গড় গুণমান ছিল ৩৩৮। বিপজ্জনক স্তরে নেমে গিয়েছে দিল্লির বাতাসের মান।
দীপাবলির পর থেকে সিঁদুরে মেঘ দেখছে দিল্লিবাসী। ধূলিকণার পরিমাণ এতই বেশি যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে দিল্লিবাসীর। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা CPCB-র তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লির বাতাসের গড় গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ছিল ৩৩৮। ফরিদাবাদে ৩৫০, গুরগাঁও ৩০০, গ্রেটার নয়ডায় ২৭১, নয়ডায় ২৭২, মেরঠ ২০৫।
দিল্লিবাসীকে মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা। দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম)-এর তরফে চার স্তরীয় পরিকল্পনা করা হয়েছে। একিউআই ০-৫০ -এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ থাকেল ‘সন্তোষজনক’, ১০১-২০০ থাকলে ‘মাঝারি’, ২০১-৩০০ থাকলে ‘উদ্বেগজনক’, ৩০১-৪০০ থাকলে ‘খুব উদ্বেগজনক’ এবং ৪০১-৫০০ থাকলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন