নিজস্ব প্রতিনিধি, হায়দ্রাবাদ - আইপিএল এর আগে চোট সমস্যায় ভুগছে একাধিক দল। অস্ট্রেলিয়ার তারকা পেসারদের পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এরই মাঝে সুখবর সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। আসন্ন মরশুমের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ঈশান কিষান কে। তবে প্যাট কামিন্স ফিরে এলে কি হবে তা এখনও স্পষ্ট নয়। এরই মাঝে আইপিএলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। সমর্থকদের সেই বিষয়ে আশ্বাসও দিলেন।
সূত্রের খবর , গত জুলাই থেকে চোট সমস্যায় ভুগছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে চোট পান। অক্টোবরে ভারতের বিরুদ্ধেও একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি থেকে ছিটকে যান। এরপর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ফিরলেও ফের চোটের কবলে পড়েন। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন , চোট সারতে এখনও আট সপ্তাহ সময় লাগবে। তবে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ খেলতে এবার প্রস্তুতি শুরু করেছেন অজি অধিনায়ক। ফাকা নেটে বল করতেও দেখা যাচ্ছে তাকে। মিড সিজনে ফিরতে পারে বলে আশ্বাস কামিন্সের। তিনি ফিরলে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে সানরাইজার্সের বোলিং বিভাগ।
প্যাট কামিন্স বলেছেন, "অনুশীলন শুরু করেছি। সব ঠিক থাকলে আইপিএল এর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরব। নেটে বোলিংও করছি। পাশাপাশি ঈশানকে কিশানকে নিয়ে অত্যন্ত আশাবাদী কামিন্স। তিনি জানিয়েছেন , "ঈশান রাজ্য দলে ভালো প্রদর্শন করেছে। শুধু তাই নয় অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমান করেছে। ওর উপরে দল ভরসা রাখবে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের