নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - স্কুলের মাঠ দখল করার উদ্দেশ্যে খেলার মাঠে বিপুল সংখ্যক মৃত মুরগি ফেলা হয়েছে। বুধবার সকালে MSK স্কুলের খোলা মাঠে ছড়িয়ে থাকা মৃত মুরগির তীব্র দুর্গন্ধে নাজেহাল শিক্ষক, পড়ুয়া ও এলাকাবাসীরা। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত স্কুল চত্বর জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি এলাকার MSK স্কুল চত্বরে। আশপাশের মুরগি ফার্ম থেকে মৃত মুরগি এনে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। MSK স্কুল মাঠের পাশেই একটি নার্সারি স্কুল রয়েছে, ফলে ছোট ছোট শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। মৃত বয়লার মুরগি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা অমৃত বর্মন জানান," মৃত মুরগির মাংস শিয়াল ও কুকুর টেনে নিয়ে গিয়ে বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। যা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়াচ্ছে। আমরা দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ও দ্রুত স্কুল চত্বর পরিষ্কার ও জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা, এলাকার স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।"
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের