নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - রবিবার রাতে লিগস কাপের ফাইনালে হারলেন লিওনেল মেসির ইন্টার মায়ামি। ০-৩ গোলে ম্যাচ খোয়ালেন লুইস সুয়ারেজরা। সেমি ফাইনালে মেসির লড়াই কাজে দিল না। জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে ফাইনালে দলের হয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারলেন না। ম্যাচ শেষেই বিতর্কে জড়ালেন লুইস সুয়ারেজ। খেতাব খুইয়ে বিপক্ষ কোচের মুখে থুতু ছেটান তিনি।

গোটা ম্যাচে মেসিকে দাঁড় করিয়ে রাখলেন সিয়াটেলের ফুটবলাররা। ফুটবল ম্যাচকে কুস্তির আখড়া বানিয়ে ফেললেন ইন্টার মায়ামি ও সিয়াটেল সাউন্ডার্সের ফুটবলারেরা। খেলা শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের খেলোয়াড়রা। সেই ঝামেলার মাঝেই বিতর্কে জড়ালেন উরুগুয়েন তারকা। খেলা শেষে উল্লাস করছিলেন সিয়াটেলের ২০ বছর বয়সি মিডফিল্ডার ওবেদ ভারগাস। তাঁকে গিয়ে ধাক্কা মারেন সুয়ারেস। তাঁর গলা চেপে ধরেন। এখান থেকেই লড়াইয়ের সূত্রপাত।

দুই দলের ফুটবলাররা একে অপরকে লক্ষ্য করে ঘুষি চালান। পরিস্থিতি এতটাই বেসামাল নিয়ে উঠে যে খেলোয়াড়দের আলাদা করতে গিয়ে হিমসিম খান ম্যাচের নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ পর দুই দলের ফুটবলারদের আলাদা করা হয়। এরপরই বিতর্কে জড়ান সুয়ারেজ। বিপক্ষ কোচের সামনে গিয়ে থুতু ছেটান তিনি। এক নিরাপত্তারক্ষী সুয়ারেজকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এই কীর্তির জন্য বড় শাস্তি হতে পারে সুয়ারেজের।
মুম্বই ইন্ডিয়ান্স - ১৯৫/৬(২০)
পঞ্জাব কিংস - ১৯৮/৩(১৬.৩)
একের পর এক হারে পর্যুদস্ত নাইটদের এই অবস্থার জন্য ভুল প্লেয়ার নির্বাচনকেই দায়ী করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার
পিঠের চোট সারিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন অরেঞ্জ আর্মি দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে
ইউরোপ সেরার লড়াইয়ে তারাই এবার অন্যতম দাবিদার
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু প্রাক্তন অধিনায়ককে আপাতত মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
এই বিবাদ এখন ভারতীয় ক্রিকেট মহলে টক অফ দ্য টাউন
সেটা লুকোতে পারেননি আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি
পিএসজি - ২
লিভারপুল - ০
অ্যাতলেতিকো মাদ্রিদ - ১(৩)
বার্সেলোনা - ২(০)
চেন্নাই সুপার কিংস - ১৯২/৫(২০)
কলকাতা নাইট রাইডার্স - ১৬০/৭(২০)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
মাঠের উত্তেজনার মাঝে এমন প্রশাসনিক পদক্ষেপে দুই শিবিরেই এখন অস্বস্তি তুঙ্গে
এখনও অবধি জয়ের মুখ দেখেনি কলকাতা
সানরাইজার্স হায়দ্রাবাদ - ২১৬/৬(২০)
রাজস্থান রয়্যালস - ১৫৯(১৯)
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়