নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - অসামান্য শুরুর পর মাঝে দুটি ম্যাচে মুখ থুবড়ে পড়লেও নিজেদের জাত চিনিয়ে দিলেন স্মৃতি মন্ধানারা। ইউপিকে হারিয়ে সোজা ফাইনালের টিকিট কেটে নিলেন তারা। ৪১ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনবদ্য বোলিং করেছেন লরেন বেল ও নাদিন ডি ক্লার্ক। অর্ধ শতরান করেন স্মৃতি ও গ্রেস হ্যারিস।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মন্ধানা। প্রথমে ব্যাটে নেমে কোনমতে নিজেদের সম্মানজনক জায়গায় নিয়ে যায়। ৮ উইকেটের বিনিময়ে ২০ ওভারে মাত্র১৪৩ রান তুলে ইউপি। মেঘ ল্যানিং ও দীপ্তি শর্মার ভাল ইনিংসের পর আর কেউই দলের হয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেনি। মেঘ ল্যানিং ৪১ ও দীপ্তি ৫৫ করেন। দুজনেই মারেন ৬ টি চার সহ ১ টি ছয়। এরপর কেউ পিচে টিকতেই পারেননি। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন লরেন বেল। অন্যদিকে, ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন নাদিন ডি ক্লার্ক।
জবাবে ব্যাটে নেমে ইউপির মাথায় চেপে বসে গ্রেস হ্যারিস ও স্মৃতি মন্ধানা। দুজনেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অর্ধ শতরান করেন দুজনেই। হ্যারিস করেন ৩৭ বলে ৭৫। ১৩ টি চারসহ ২ টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে ২০০ স্ট্রাইক রেটে ২৭ বলে ৫৪ করেন অধিনায়ক। মেরেছেন ৮ টি চার ও ২ টি ছয়। এরপর জর্জিয়া ভল দলের প্রয়োজনমত ১৫ বলে ১৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের