নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। চলন্ত গাড়িতে এক তরুণীকে অপহরণ করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত ২ অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নির্যাতিতা। একটি ক্যাব ভাড়া করে কসবার জাহাজ বাড়ি এলাকায় নামেন তিনি। অভিযোগ, সেখানেই স্থানীয় দুই যুবক আকাশ সিং ও আরিয়ান সিং তাকে ডাকে। কথা বলার অছিলায় নির্যাতিতাকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
নির্যাতিতার অভিযোগ, চলন্ত গাড়িতেই তার উপর যৌন নিগ্রহ চালানো হয়। পরে তাকে আনন্দপুর এলাকায় নামিয়ে দিয়ে মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। তরুণী বন্ধুকে ফোন করে ঘটনাটি জানান এবং অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। এরপর কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত।
অন্যদিকে, অভিযোগ সামনে আসতেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে নির্যাতিতার পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের