নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সংসদের বাজেট অধিবেশনের গম্ভীর পরিবেশের মাঝেই ভাইরাল ‘গপ্পো’র ভিডিও! তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও সাংসদ-অভিনেত্রী জুন মালিয়ার কথোপকথনের মুহূর্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা ও জল্পনা। অবশেষে বিতর্কের জবাব দিলেন সৌগত রায় নিজেই।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন চন্দ্রশেখর আজাদ। সেই সময় তার পিছনের সারিতে বসে ছিলেন সৌগত রায় ও জুন মালিয়া। ক্যামেরায় ধরা পড়ে তাদের হাসাহাসি, কথাবার্তা ও খুনসুটি। ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ব্যাখ্যা ও সমালোচনা। এই নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধী শিবিরও। আর এই প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রবীণ সাংসদ সৌগত রায় নিজেই। তার বক্তব্য, ' সংসদে প্রায় সাড়ে পাঁচশো সদস্য রয়েছেন। একজন বক্তৃতা করলে অনেকেই নিজেদের মধ্যে কথা বলেন এটাই স্বাভাবিক।'
সৌগত রায় আরও বলেন, ' মন্ত্রীরাও গল্প করেন, এক দলের সাংসদ অন্য দলের সঙ্গে গল্প করেন। আমি তো নিজের দলের সহকর্মীর সঙ্গে কথা বলছিলাম।' কী কথা হচ্ছিল, তা জানতে চাইলে সৌগত রায়ের সংক্ষিপ্ত জবাব, 'সব কথা কি প্রকাশ করা যায়? খারাপ কিছু বলিনি, অনুচিত কাজও করিনি। যতক্ষণ না চেঁচামেচি করছি, ততক্ষণ সমস্যা নেই।'
তৃণমূলের মালিকানা বিতর্কে কমিশনকে চিঠি মমতার
সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের