নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ফল ঘোষণার পরই গায়ক কেশব দে কে কেন্দ্র করে শুরু হয় নতুন বিতর্ক। কয়েক বছর আগেও রাজনৈতিক প্রশংসামূলক গানে শিরোনামে ছিলেন এই শিল্পী। তবে সেই কণ্ঠে হঠাৎ ভক্তিমূলক সুর ভেসে আসতেই নেটদুনিয়ায় ওঠে সমালোচনার ঝড়। বিশেষ করে সাম্প্রতিক পোস্টকে ঘিরে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

কিছুদিন আগেও নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে তৈরি গানের জন্য পরিচিতি পেয়েছেন কেশব। সেই গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যা প্রচারের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে নানা জায়গায়। কিন্তু সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ ভিন্ন ধারার গান সামনে আসতেই অনেকেই অবাক হয়ে যান। ফলে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ছড়িয়ে পড়ে।
অন্যদিকে একাধিক নেটিজেনদের দাবি, পুরনো রাজনৈতিক গান সম্পর্কিত পোস্ট হঠাৎ উধাও হয়ে গিয়েছে শিল্পীর প্রোফাইল থেকে। লোকসভা ভোটের আগে কেশবের ‘বাংলার যুবরাজ’ গানটি তৃণমূলের প্রচারে বড় ভূমিকা নেয়। তবে ৪ জুনের পর হঠাৎই তাঁর গানে ভক্তিমূলক সুর শোনা যায়। এই ঘটনাকে ঘিরে উঠেছে নানা মন্তব্য। কেউ কেউ এটিকে পরিকল্পিত পদক্ষেপ বলেও মনে করছেন। এই পরিস্থিতিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষে, কটাক্ষও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

এদিকে এত সমালোচনার মুখে পড়েও এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি কেশব দে। ফলে বিতর্ক আরও জোরালো হচ্ছে। এবারে প্রশ্ন উঠছে শিল্পীর অবস্থান নিয়ে। স্টুডিও মহল থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন সব জায়গাতেই এই সুরবদল নিয়ে গভীর আলোচনা চলছে।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের