নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আমেরিকার আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত। ভারতের মতে, আলোচনা ও কূটনীতিই রুশ–ইউক্রেন যুদ্ধের অবসানের একমাত্র পথ।
সূত্রের খবর, আমেরিকা ও ইউক্রেনের বৈঠকের পর ভারতের পক্ষ থেকে শনিবার এক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, গোটা বিশ্ব এখন দ্রুত এই যুদ্ধের শেষ দেখতে চায়। ভারতের বক্তব্য, সংঘাতকে দীর্ঘায়িত না করে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজে বের করাই সবচেয়ে জরুরি। একইসঙ্গে, রুশ তেল কেনার শাস্তি স্বরূপ ভারতের ওপর থেকেও অতিরিক্ত শুল্কের বোঝা কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
পুতিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুল্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জানান, ' আজ যা হল, আশা করি এর পর আর শুল্ক নিয়ে ভাবতে হবে না। তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হয়তো বিষয়টি নিয়ে আমাকে আবার ভাবতে হবে। এখন কিছু নয়। আমার মনে হয়, বৈঠক খুব ভাল হয়েছে।'
এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতসহ বিভিন্ন দেশের উপর আপাতত কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করছে না আমেরিকা। তবে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ভারত এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। কারণ, আমেরিকা–রাশিয়ার সম্পর্কের উন্নতি হলে তার কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সরাসরি ভারতের ওপরও পড়বে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের