নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ফের একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি স্মরণ মঞ্চ থেকে SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানি, অপমান ও আতঙ্কে মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, 'এবার কি কে কাকে ভালোবাসবে, কখন বিয়ে করবে, সেটাও ওরাই ঠিক করে দেবে?'
নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণানুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে SIR শুনানি ঘিরে চলা বিতর্কের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, তুচ্ছ বানানগত ভুল, বাবা-মায়ের সঙ্গে বয়সের সামান্য ফারাক কিংবা প্রশাসনিক নথির অসামঞ্জস্যের কারণেই বহু মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ হিসেবে তুলে ধরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রসঙ্গ। তিনি বলেন, 'বাবার সঙ্গে বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর হওয়ায় তাকেও শুনানিতে ডাকা হয়েছিল।এটা মায়েদের, বয়স্কদের অপমান।'
মঞ্চ থেকে মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এবার ওরা ঠিক করে দেবে কে কাকে ভালোবাসবে, কবে বিয়ে করবে, কী খাবে, কী পরবে? বাচ্চা জন্মানোর আগেও কি ওদের অনুমতি নিতে হবে?' এদিন ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে কেন্দ্র ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, ‘ প্রতিদিন ৩-৪ জন করে মানুষ আত্মহত্যা করছেন, বহু মানুষ হাসপাতালে ভর্তি। এই মৃত্যুর দায় কেন্দ্র ও কমিশনকে নিতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পরেও প্রমাণ করতে হবে আমি ভোটার কি না।’
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের