নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অষ্টমীর দুপুরে একেবারে সাধারণ দর্শনার্থীর মতো মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগেরবাজার থেকে বাগুইআটি ঘুরলেন একাধিক পুজোমণ্ডপ, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।
সূত্রের খবর, মহা অষ্টমীতে জমজমাট সমস্ত পুজো মণ্ডপ। পরিযায়ী শ্রমিক ইস্যুতে এবার কলকাতার একাধিক পুজো মণ্ডপের থিম বাঙালি অস্মিতা। উৎসবে প্রতিফলিত হয়েছে বাঙালি সংস্কৃতির গর্ব ও ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ। মঙ্গলবার সেইসব মণ্ডপই ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কন্যা আজানিয়া।

প্রথমে পৌঁছান দমদমের জপুরে জয়শ্রী ক্লাবের পুজোয়। এখানে মণ্ডপ সাজানো হয়েছে কারাগারের আদলে, ছোট্ট ঠাকুরদালানে বসানো হয়েছে দেবী দুর্গা। জেলের কুঠুরি ও বন্দিদের প্রতীকী চিত্র ঘুরে ঘুরে দেখেন অভিষেক ও আজানিয়া। ঠাকুর প্রণাম শেষে স্থানীয় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাদের অভিজ্ঞতার কথা।

এরপর তিনি সরাসরি পৌঁছে যান বাগুইআটির অশ্বিনীনগরের বন্ধুমহলের পুজোয়। এখানে থিম ছিল বাঙালি অস্মিতা। মণ্ডপজুড়ে স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক ও মনীষীদের মূর্তি সাজানো। অভিষেক তাদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন। সেখানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। তৃণমূল নেত্রী অদিতি মুন্সি। এদিন, অভিষেকের উপস্থিতি দর্শনার্থীদের জন্য বিশেষ নজর কাড়ে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের