নিজস্ব প্রতিনিধি , লন্ডন - দিনের পর দিন এই খারাপ প্রদর্শন। দর্শকদের আশায় জল ঢেলেই যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার কারাবাও কাপের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল গ্রিমসবি। চতুর্থ ডিভিশনের এই দলের কাছে লজ্জার হারের সম্মুখীন হল ব্রুনো ফার্নান্দেজেরা। পরিসংখ্যানটুকু নিজের কাছে রেখে পয়েন্ট দিল প্রতিপক্ষকে। সাম্প্রতিককালে তাদের খেলা একেবারেই নেওয়ার মত নয়। এরপর চতুর্থ ডিভিশনের এই দলের কাছে নতুন করে লজ্জার হার সমর্থকদের একেবারেই অতিষ্ট করে তুলেছে।
ট্রাইবেকারে ম্যাচ খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমমার্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে পরে রেড ডেভিলস। কোচ রুবেন আমরিম এরপর একাধিক তারকাদের নামিয়ে দেন. ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে ব্রায়ান এমবুমুদের একদিকে গোল করতে পাঠান তো অন্যদিকে ডিলিটকে নামিয়ে রক্ষনভাগের দায়িত্বে দেন। এমবুমু এগোল শোধ করেন। এরপর ৮৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান হ্যারি ম্যাগুয়ের। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে বেঞ্জামিন সেস্কো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।
এরপর ট্রাইবেকারে খেলা গড়ালে প্রথম পাঁচটি শুটের পর ফলাফল ছিল ৪-৪। এরপর সাডেন ডেথে সকলেই গোল করেন। তবে ২৬তম কিক আউটে ক্রস বারে হিট বকরেন এমবুমু। সঙ্গে সঙ্গে মাঠে নেমে উল্লাস করতে থাকেন সমর্থকরা। ম্যাচ হেরে মুখ কালো করে দাঁড়িয়ে ছিলেন ম্যান ইউয়ের ফুটবলাররা। ইউনাইটেড কোচের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল ঠিক কতটা হতাশা গ্রাস করেছে তাদের। ম্যাচ শেষে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন ম্যান ইউ সমর্থকরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের