নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকালের অস্বস্তিকর গরমের পর দুপুর গড়াতেই যেন রুদ্ররূপ ধারণ করল প্রকৃতি। কালো মেঘে ঢেকে গেল কলকাতার আকাশ, তারপরই শুরু হল প্রবল ঝড়-বৃষ্টি। দমকা হাওয়া, বজ্রপাত ও মুষলধারে বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে মহানগরের জনজীবন। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। তবে দুপুরের পর হঠাৎ করেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। আকাশ কালো করে নেমে আসে প্রবল বর্ষণ। বেলা আড়াইটে নাগাদ শুরু হওয়া ঝড়-বৃষ্টির সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে আসে গোটা এলাকা।
প্রবল ঝড়ের জেরে ধর্মতলা, পার্ক স্ট্রিট, কলকাতা হাইকোর্ট চত্বর, ময়দান সহ শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ে। কোথাও গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়, কোথাও আবার দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ে ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের