নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন আবারও কাজের চাপে আত্মহত্যার অভিযোগে বিতর্ক তুঙ্গে। মালবাজারে এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসছে পরিবার। অসহনীয় কাজের চাপেই মৃত্যু দাবি পরিবারের।
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে SIR প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, সংগ্রহ দুদিক সামলে দিনরাত কাজ করছেন হাজার হাজার বিএলও। এরই মধ্যে বাড়তি কাজের চাপে প্রতিবাদে সরব হয়েছে একাধিক BLO। তারই মাঝে মালবাজারের রাঙামাটি পঞ্চায়েত এলাকায় BLO শান্তিমণি এক্কার মৃত্যুর ঘটনা সামনে আসছে। বুধবার সকালে তার বাড়ির উঠোনে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, গত কয়েক সপ্তাহ ধরেই প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি। প্রতিদিন দীর্ঘসময় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া ও সংগ্রহের কাজ সামলাতে গিয়ে অবসাদে ভুগতে শুরু করেন শান্তিমণি।
ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের অভিযোগ স্পষ্ট, ' SIR এর প্রচণ্ড চাপ নিতে পারছিলেন না শান্তিমণি। ঠিকমতো বিশ্রামও হচ্ছিল না। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই এই ভয়াবহ সিদ্ধান্ত।' শান্তিমণির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের