নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ - বৃহস্পতিবার গভীর রাতে কাবুলে ভয়াবহ দুবার বিস্ফোরণ হয়। এর জন্য দায়ী পাকিস্তান। সেই বিস্ফোরণের বদলা নিল তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। শনিবার গভীর রাতে পাকিস্তানে গোলাবর্ষণ করল তাঁরা। এর জেরে মৃত্যু হয়েছে ১২ জন পাক জওয়ানের। ঘটনাচক্রে আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের মাঝেই পড়শি দুই দেশের মধ্যে সংঘর্ষে জড়াল।
সূত্রের খবর, এদিন পাক সীমান্তে হামলা চালায় তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্ট এখন তাঁদের দখলে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণাকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি জানিয়েছেন, “আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান যে হামলা চালিয়েছিল, তাঁর বদলা নিতেই এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানের মাটিতে যদি ফের কোনও হামলা চালানো হয়, তাহলে তার কড়া জবাব দিতে আমরা প্রস্তুত।“
উল্লেখ্য, আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের আবহে হামলা চালানো হয়। পাক বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণে বিস্ফোরণ হয়েছে বলে জানান ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ঘটনার তদন্ত চলছে, তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং সবকিছু ঠিক আছে।“ সূত্রের খবর, পাকিস্তানি তালিবান (টিটিপি) নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, কাবুলে ঘাঁটি রয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহী বাহিনীর। ওই ঘাঁটিগুলিকে নিশানা করে পাক বায়ুসেনা।
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের