নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে তীব্র উত্তেজনা। ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে ফের মুখোমুখি সংঘাতে জড়ালেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রকাশ্য সভা থেকে পার্থ ভৌমিককে পেটানোর নিদান অর্জুনের। পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের নেতার।
সম্প্রতি সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে জগদ্দলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে মজদুর ভবনের কাছে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে ওই বিক্ষোভে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। এই ঘটনার সাত দিনের মধ্যেই নৈহাটিতে নিজের বাসভবনের কাছে সভা করে তীব্র প্রতিক্রিয়া জানান অর্জুন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটির গরুরফাঁড়ি মোড়ে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভায়' বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, ' এখনও বলছি পার্থ ভৌমিককে জয় বাংলা বললে পেটাবো। তোমার বাড়ির সামনে গিয়ে সভা করবো।'
অর্জুন সিংয়ের দাবি, ' ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশ ও বাংলার বিভিন্ন হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত। জয় বাংলা বলে বাংলায় চন্দন দাস ও হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করা হয়েছে। এই জয় বাংলা জিহাদিদের স্লোগান, বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান।' পার্থ ভৌমিককে হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, ' পার্থ ভৌমিক কী ভেবেছো? জয় বাংলা স্লোগান তুলে এই জেহাদিরা তোমার বাড়ি পোড়াবে না তার কী কোনও নিশ্চয়তা আছে? তখন তোমার কী হাল হয় দেখো। জয় বাংলা স্লোগান বলে কোন বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তানি বাড়ি পোড়াতে গেলে তাদের পেটাবো, থাপরাবো। তোমার কত দম আছে দেখবো।'
এর জবাবে পালটা প্রতিক্রিয়া দেন সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, ' আসলে বাংলাদেশের জামাত’ও যা, এখানের আরএসএসও তাই। দুটোই উগ্র মৌলবাদী। বিজেপির আমলে ধর্ষকরা ছাড়া পায়, খুনিদের ছাড়ার প্রার্থনা করে।' একইসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে পার্থ ভৌমিক জানান, 'জয় বাংলা বলার জন্য যদি একজনের গায়েও হাত তোলা হয়, তাহলে অর্জুন সিংয়ের পরিণতি কী হবে, তা ব্যারাকপুরের মানুষ ঠিক করে দেবে।'
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের