নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই দেশে বিকল্প জ্বালানির ব্যবহারে বড়সড় ছাড়ের ঘোষণা করল কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারের এই নয়া পদক্ষেপে বাণিজ্যিক মহলে তীব্র উদ্দীপনা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে এই উদ্যোগের ফলে দেশের গাড়ি চালকদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক পারাপার থমকে গেছে। এর জেরে বিশ্ববাজারে প্রতিনিয়ত ঘাটতি হচ্ছে পেট্রল ও ডিজেল। এই পরিস্থিতি সামাল দিতেই বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, উচ্চ মাত্রায় ইথানল মিশ্রিত ৪ ধরনের নতুন পেট্রলে এবার থেকে আর কোনো আবগারি কর নেওয়া হবে না। তালিকায় রয়েছে ই২২, ই২৫, ই২৭ ও ই৩০ নামের চার ধরনের জ্বালানি।
এই জ্বালানিগুলোতে ২২ থেকে শুরু করে ৩০ শতাংশ পর্যন্ত কৃষিজাত জৈব উপাদান মিশ্রিত থাকবে। ভিনদেশি তেলের ওপর থেকে বিপুল চাপ কমাতেই এই কর মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিকে ভারতের অর্থনীতি সচল রাখার একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। তারা মনে করছে এর ফলে আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমবে। তবে সাধারণ বা খাঁটি পেট্রলের ক্ষেত্রে করের কোনো পরিবর্তন করা হয়নি।
আর্থিক ও জ্বালানি বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতকে তার প্রয়োজনীয় তেলের সিংহভাগই চড়া দামে বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে যুদ্ধকালীন সংকটের জেরে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রবল। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি কোষাগারের ওপর চাপ কমানো জরুরি। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি আখ ও ভুট্টার মতো কৃষিজাত পণ্য থেকে উৎপাদিত বায়ো-ফুয়েলের ব্যবহার বাড়ানো প্রয়োজন। তাই এই ছাড় সময়োপযোগী হয়েছে। সরকারের আর্থিক সুবিধা দেওয়ার ফলে খুব শীঘ্রই এই চার ধরনের বিশেষ মিশ্রিত জ্বালানির দাম বাজারে একধাক্কায় অনেকটাই কমতে চলেছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের