নিজস্ব প্রতিনিধি , সিঙ্গাপুর - প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর তদন্ত এখনও জারি। অসমের মুখ্যমন্ত্রী এই মৃত্যুতে হেমন্ত বিশ্বশর্মা খুনের আঁচ পেয়ে তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেন। তবে বৃহস্পতিবার সিঙ্গাপুর পুলিশের তরফে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে , এখনও অবধি জুবিনের মৃত্যুতে কোনও অপরাধের আশঙ্কা মেলেনি।
২০১০ সালের করোনার্স আইন অনুযায়ী , জুবিনের মৃত্যুর তদন্ত চালাচ্ছে সিঙ্গাপুর পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে সিঙ্গাপুর পুলিশের তরফে বলা হয়েছে , "সিঙ্গাপুর পুলিশ বাহিনী জুবিন গর্গের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে অনলাইন জল্পনা সম্পর্কে অবগত। বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে ভারতের একটি বিশেষ তদন্ত দল গায়কের হত্যার জন্য চারজনকে অভিযুক্ত ঘোষণা করেছে। সিঙ্গাপুর করোনার্স আইন ২০১০ অনুসারে মামলাটি বর্তমানে SPF দ্বারা তদন্ত করা হচ্ছে। আমাদের এখন পর্যন্ত তদন্তের ভিত্তিতে জুবিনের মৃত্যুতে কোনও অপরাধের আঁচ পাইনি।"
বিবৃতিতে যোগ করা হয়েছে ,"তদন্ত শেষ হওয়ার পর, ফলাফলগুলি সিঙ্গাপুরের রাজ্য করোনারের কাছে জমা দেওয়া হবে। বর্তমানে করোনার তদন্ত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত। এই তদন্ত হল মৃত্যুর কারণ ও পরিস্থিতি প্রতিষ্ঠার জন্য করোনারের নেতৃত্বে একটি তথ্য-অনুসন্ধান প্রক্রিয়া। এর ফলাফলগুলি শেষ হওয়ার পরে জনসাধারণের কাছে প্রকাশ করা হবে। সিঙ্গাপুর পুলিশ মামলার একটি পুঙ্খানুপুঙ্খ ও পেশাদার তদন্ত পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জড়িত পক্ষগুলির ধৈর্য্য ও বোধগম্যতা কামনা করি। আমরা অনুরোধ করব জনসাধারণ যেন আগে থেকে কিছু বিচার বিবেচনা না করে।"
উল্লেখ্য , গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দেওয়ার আগে দিন স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান জুবিন গর্গ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। ভূমিপুত্রের এক আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউই। এরপরই একের পর এক জুবিন ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়। মৃত্যুর তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের