নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ক্রিকেট মাঠে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল দিল্লি। ম্যাচ চলাকালীন সজোরে আসা বল মুখে লাগল আম্পায়ারের। গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। আপাতত ICU-তে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা।
ঘটনাটি ঘটে দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে। মুখোমুখি হয়েছিল ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্স। প্রথমে ব্যাট করে রাইডার্স ১৯২ রান তোলে। রান তাড়ায় শুরুটা ভালো করেছিল টাইগার্স। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ জিততে পারেনি তারা। ১৮তম ওভারে বড় শট খেলতে যান তরুণ ব্যাটার লক্ষয় থারেজা। আশিস মীনার বলেই স্ট্রেট ড্রাইভ মারেন তিনি। কিন্তু বলটি সোজা গিয়ে লাগে আম্পায়ারের মুখে। ধর্মেশের ডান গালে জোরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে মুখ চেপে মাটিতে বসে পড়েন তিনি।
ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় মাঠে। নিজের শটের পর মাথায় হাত দেন লক্ষয়। বোলারও চমকে যান। নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটারও পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে পড়েন। প্রথম মুহূর্তে চোটের গভীরতা বোঝা যায়নি। পরে ধর্মেশের শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত রাখা হয়েছে তাঁকে। বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে।
তবে এই প্রথম নয়, আগেও চোট পেয়েছিলেন ধর্মেশ। গ্রুপ পর্বের একটি ম্যাচে জোরালো শট লাগে তাঁর কাঁধে। সেবারও মাঠেই বিপদের মুখে পড়েছিলেন তিনি। এবার মুখে বলের আঘাত আরও বড় উদ্বেগ তৈরি করেছে। ICU-তে ভর্তির খবর সামনে আসতেই আম্পায়ারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে তাঁদের হেলমেট দেওয়ার দাবি জোরালো হয়েছে। ক্রিকেট মাঠে আম্পায়ারদের সুরক্ষা কতটা নিশ্চিত, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের