নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের মুখে শাসক শিবিরে বড়সড় ধাক্কা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দল বদলের পথে হাঁটলেন আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতি দীর্ঘদিনের অভিমান থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি আরাবুলের।
ভোট ঘোষণা হওয়ার পর থেকে বেশ কয়েকদিন ধরেই স্পষ্ট ইঙ্গিত মিলছিল তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন আরাবুল ইসলাম। সম্প্রতি সেই বিষয়টি তিনি নিজেও জানিয়েছিলেন। প্রকাশ্যেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন ভাঙড়ের এই প্রাক্তন বিধায়ক। সেই থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল তিনি আইএসএফে যোগদান করতে পারেন। সেই বিষয়েই এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন।
বৃহস্পতিবার আইএসএফে যোগদান করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। এদিন সকালে তিনি দক্ষিণ গাজীপুরের বাড়ি থেকে ফুরফুরা শরিফের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগ দেওয়ার কথা তার। এদিন ফুরফুরা শরিফে যাওয়ার আগে আরাবুল ইসলাম বলেন, ' ভাঙড় - ক্যানিংয়ের মানুষের আশীর্বাদ নিয়ে আমি নতুন দলে যোগদান করতে যাচ্ছি। আইএসএফে নওশাদ ভাইজান ও আব্বাস ভাইজানের নির্দেশ মতন এবার কাজ করবো।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের