6a4915aaae177_eisamay_2026-07-02_x8b77q8v_ancient-shivling
জুলাই ০৪, ২০২৬ রাত ০৯:৪৬ IST

জলের তলায় লুকিয়ে ছিল শতাব্দীপ্রাচীন রহস্য ! অমৃতকুন্ড সরাতেই মিলল শিবলিঙ্গ

নিজস্ব প্রতিনিধি , মহারাষ্ট্র - শ্রাবণ মাসের আগে নাসিকের ত্র্যম্বকেশ্বর থেকে সামনে এসেছে এক চমকে দেওয়া সন্ধান। মন্দির চত্বরে থাকা অমৃতকুণ্ডের জলের নীচে মিলেছে প্রাচীন একটি শিবলিঙ্গ। বহু বছর ধরে সেটি চোখের আড়ালেই ছিল। আর এখন আজ নতুন আবিষ্কার ঘিরে ভক্তদের মধ্যে বাড়ছে উৎসাহ।

ত্র্যম্বকেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র তীর্থস্থান। নাসিক শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এর অবস্থান। শতাব্দীপ্রাচীন এই মন্দিরের ইতিহাস আজও মানুষকে আকর্ষণ করে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এখানকার পরিবেশও ভ্রমণপ্রেমীদের টানে।

মন্দির চত্বরে থাকা অমৃতকুণ্ড বহুদিন ধরেই বিশেষ গুরুত্ব বহন করে। এই কুণ্ডের জল দিয়েই প্রতিদিন জ্যোতির্লিঙ্গে পুজো হয়। সংরক্ষণের কাজ চলাকালীন কুণ্ডের জল সরানো হলে তলার অংশে দেখা মেলে প্রাচীন শিবলিঙ্গটির। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এখনও শিবলিঙ্গটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়নি। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এর ইতিহাস নিয়ে বিস্তারিত পরীক্ষা করছেন। ধর্মীয় আবহের পাশাপাশি অতীতের বহু স্মৃতি কাছ থেকে অনুভব করতে চাইলে ত্র্যম্বকেশ্বর হতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। এক্ষেত্রে ত্র্যম্বকেশ্বরের এই নতুন সন্ধান আপনার এই স্থানে ঘুরতে যাওয়ার আগ্রহকে আরও দ্বিগুণ করে তুলবে।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের