নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ ভারতের মরণ বাঁচন লড়াই। শুধু তাই নয় বড়সড় জয়ের লক্ষ্যে থাকবে ভারতীয় দল। অভিষেক , তিলক , সূর্যরা এখনও অবধি ব্যর্থ। এই ম্যাচে তবে তিলক বা অভিষেককে বসিয়ে খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে? এই মুহূর্তে যেই প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। যেই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাখলেন ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।
ভারতের ব্যাটিং কোচ বলেন , "দলে পরিবর্তন হতে পারে। সঞ্জুর কথা আমাদের মাথায় রয়েছে। এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দলের ব্যাটিং অর্ডারে প্রথম তিন ক্রিকেটারই বাঁহাতি। সেই কারণে বিপক্ষ দলগুলো আমাদের বিরুদ্ধে অফস্পিনার দিয়ে শুরু করছে। গত তিন ম্যাচেই আমরা প্রথম ওভারে উইকেট হারিয়েছি। তাই পরিবর্তনের ভাবনাচিন্তা চলছে। কিন্তু এত আগে তো দল ঘোষণা করি না। তবে আলোচনা যে হয়েছে, এটা ঠিক।"
কয়েকটা ম্যাচে সঞ্জু লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু সফল হননি। শেষ পাঁচ ইনিংসে তাঁর রান ২৫, ২৫, ২৫, ৩১ এবং ১। তাঁকে লোয়ার অর্ডারে ব্যাটিং করানো যাবে না। তার জায়গা ওপেন থেকে তিন নম্বর। তাই এখন একটাই বিষয় বসলে কে তিলক না অভিষেক? হয়তো তিলককেই বসানো হতে পারে বলে দাবি সমর্থকদের।
অভিষেক - তিলককে নিয়ে ব্যাটিং কোচ বলছেন , "ওরা দ্বিপাক্ষিক সিরিজে ভালোই বলেছিল। গত দেড় বছরে আমরা প্রত্যেক ম্যাচে দেড়শোর বেশি রান তুলেছি। তবে আগের ম্যাচটার পরেই চিন্তা শুরু হয়েছে। তবে ব্যর্থতার হিসাব রাখতে চাই না। কারণ এতে ব্যাটারের উপর চাপ দেওয়া হয়। এটাও সত্যি যে, গত ম্যাচেই সবচেয়ে খারাপ খেলেছি। তবে এই মুহূর্তে আমাদের সামনের দিকে তাকাতে হবে।"
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...