নিজস্ব প্রতিনিধি, মাদাগাস্কার - জেন জি, যে কতটা ভয়ানক হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ নেপাল। এবার সেই জেন জি-র বিক্ষোভে জ্বলছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। এর জেরে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালালেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ২৫ সেপ্টেম্বর থেকে। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের প্রতিবাদে পথে নেমেছিল মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দারা। সেই প্রতিবাদ ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন দেশবাসী।
গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। তাতেও কোনও লাভ হয়নি। এমনকি প্রেসিডেন্ট অ্যান্ড্রের বিরোধিতা করে সে দেশের সেনাবাহিনীও। এক সাক্ষাৎকারে মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, “সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা প্রেসিডেন্টের দপ্তরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন।“
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের