নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চেক বাউন্স মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কৌতুক অভিনেতা রাজপাল যাদব।অন্তর্বর্তীকালীন জামিনে অবশেষে এগারো দিন বাদে তিহাড় জেল থেকে মুক্তি পেয়ে নিজের বাড়ি ফিরেছেন রাজপাল যাদব। আপাতত দাদার মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তিনি। এরই মাঝে সংশোধনাগারের একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা।
সংশোধনাগার সংস্কারের দাবি তোলার পাশাপাশি ‘আজব আবদার’ করলেন রাজপাল যাদব। অভিনেতা বলেছেন , "রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরের মতো জেলের ভিতরেও ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান থাকা উচিত।" অভিনেতার এহেন দাবি শুনে হতবাক নেটপাড়ার একাংশ। কারও মন্তব্য, "সংশোধনাগার নিজের বাড়ি নয় যে যাবতীয় সুযোগ-সুবিধে দেওয়া হবে।" আবার কেউ বলেছেন , "এভাবে কেউ কোনোদিন বন্দিদের সুযোগ-সুবিধের জন্য সরব হননি।"
রাজপাল যাদব আরও বলেছেন , "কারাগারগুলির উচিত সংস্কারকেন্দ্র হিসেবে কাজ করা। যেখানে বন্দিদের মানসিক পরিবর্তনের জন্য কাঠামোগত সুযোগ থাকা উচিত। যদিও সেটা আইনের আওতায় পড়ে তবে আমি বলব, কে মারাত্মক অপরাধী , আর কে নিমিত্তমাত্র ভুলের জন্য জেলে রয়েছে, সেটা বাইরে থেকে বিচার করা খুবই কঠিন।" রাজপাল যাদবের এহেন মন্তব্যগুলি ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের