নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চেক বাউন্স মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কৌতুক অভিনেতা রাজপাল যাদব। ১১ দিন পর জেলমুক্তি হয়েছে তার। সম্প্রতি সংশোধনাগারে স্মোকিং জোন চেয়ে বিতর্কের মুখে রাজপাল। এবার ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল মহিলাদের মাঝে উত্তাল নাচছেন তিনি। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে অবশেষে এগারো দিন বাদে তিহাড় জেল থেকে মুক্তি পেয়ে শাহজাহানপুরে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন বলিউড অভিনেতা। আপাতত দাদার মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত রাজপাল যাদব। গত বৃহস্পতিবার বাড়িতে ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। তবে সেই আবেদন প্রথমটায় খারিজ হলে সোমবার বকেয়ার দেড় কোটি মিটিয়ে দেন। তারপর জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।
এরপর শাহজাহানপুরে পৈতৃক ভিটেয় যান রাজপাল। বৃহস্পতিবার ভাইঝির বিয়ে। সেই প্রেক্ষিতেই কৌতুকাভিনেতার বাড়িতে এখন উৎসবমুখর পরিবেশ। বিয়ের অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া ভিডিওতেই দেখা যায় ধুতি-কুর্তা পরে একেবারে সাদামাটা পোশাকে মহিলা পরিবেষ্টিত হয়ে বাজনার তালে দেদার নাচছেন তিনি। আর অভিনেতার সেই ভিডিও এখন নেটপাড়ায় চর্চার শিরোনামে। কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। উল্লেখ্য , আগামী ১৮ ই মার্চ চেক বাউন্স মামলার শুনানি।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের