69c2409f76325_Gallery_1774334496898
মার্চ ২৪, ২০২৬ দুপুর ০৩:৫৫ IST

জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে ছন্দপতন , সমস্যার কথা না শুনেই এড়িয়ে যাওয়ার অভিযোগে উত্তাল এলাকা

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল মনোনীত প্রার্থী হরে রাম সিং। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জামুড়িয়া বিধানসভা এলাকার বৈরাগী বাগান অঞ্চলে। সবমিলিয়ে, ভোটের আগে প্রতিনিধির এমন ব্যবহারে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশের পরই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রচার প্রক্রিয়া। তেমনই এদিন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরে রাম সিং বৈরাগী বাগানে বাড়ি বাড়ি জনসংযোগে বের হন। গত নির্বাচনের মতো এবারও জোড়াফুল শিবিরের পক্ষে সমর্থন চেয়ে ভোটারদের কাছে আবেদন জানান তিনি। কিন্তু মাঝপথেই তাঁর আচরণকে কেন্দ্র করে তৈরি হয় চরম অস্বস্তি। অভিযোগ, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথা জানাতে এলাকাবাসী পথ আটকালে, তিনি তাঁদের কোনও কথা না শুনেই সেখান থেকে চলে যান।

যার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তাঁদের দাবি, পানীয় জল থেকে শুরু করে নিকাশি- একাধিক নাগরিক পরিষেবা নিয়ে তাঁরা প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি ন্যূনতম সুযোগ না দিয়ে এড়িয়ে যাওয়ায় হতাশ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় বিধায়ক থেকে কাউন্সিলর- সকলেই হাত জোড় করে আশীর্বাদ নিতে আসেন, অথচ জেতার পর তাঁদের আর টিকির দেখা মেলে না।

বিক্ষুব্ধ এক বাসিন্দা জানান, 'আমরা আমাদের অভাব-অভিযোগের কথা জানাতে চেয়েছিলাম। কিন্তু প্রার্থী মহোদয় না থেমেই পাশ কাটিয়ে চলে গেলেন। সাধারণ মানুষের কথা শোনার সময় যদি না থাকে, তবে ভোট চাইতে আসা কেন? এই উদাসীনতা আমরা মেনে নেব না। দাবি পূরণ না হলে আগামী দিনে এর প্রতিফলন ব্যালট বক্সেই দেখা যাবে'।

আরও পড়ুন

বারুইপুর গণপিটুনি কাণ্ডে কড়া পদক্ষেপ পুলিশের , গ্রেফতার মূল অভিযুক্ত লুৎফর
জুলাই ২৪, ২০২৬

ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা , দিনহাটায় সার বিতরণ কর্মসূচি
জুলাই ২৪, ২০২৬

প্রান্তিক কৃষকের হাতে পৌঁছল প্রয়োজনীয় কৃষি উপকরণ

বয়রা-মিরপুর সীমান্তে অভিযান , ৭ বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ
জুলাই ২৪, ২০২৬

ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে

ছেলেকে না পেয়ে বাবার উপর হামলা চালাল তৃণমূল দুষ্কৃতীরা! গভীর রাতে রক্তাক্ত নরেন্দ্রপুর
জুলাই ২৪, ২০২৬

বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের

কচুরিপানা থেকে নৌকাডুবি , স্থানীয়দের তৎপরতায় বাঁচলেন স্কুলপড়ুয়ারা
জুলাই ২৪, ২০২৬

যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়

সাতদিনের অপেক্ষার অবসান , অবশেষে নিজ গৃহে ফিরলেন মদন মোহন
জুলাই ২৪, ২০২৬

দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম

কপিলমুনি আশ্রমের সামনে ভয়াবহ ভাঙন , তড়িঘড়ি পরিদর্শনে প্রশাসন
জুলাই ২৪, ২০২৬

স্থানীয়দের দাবি , প্রতি বছর অস্থায়ী মেরামতির পরিবর্তে স্থায়ী শক্তিশালী নদীবাঁধ নির্মাণ করা হোক

নৈহাটি পুরসভায় সাফাই কর্মীদের কর্মবিরতি , বিক্ষোভে ব্যাহত পরিষেবা
জুলাই ২৪, ২০২৬

ভাটপাড়ার পর এবার নৈহাটিতে বিক্ষোভ সাফাই কর্মীদের

রাস্তাকে রানওেয় ভেবে প্লেনের মত টোটো ওড়াচ্ছিল চালক , ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইসলামের
জুলাই ২৪, ২০২৬

মাথাভাঙায় ট্রাক-টোটোর মুখোমুখি সংঘর্ষ

ফের ইডির হানা রাজ্যে, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় পুরুলিয়ার ব্যবসায়ীর বাড়ি-রেস্তরাঁয় তল্লাশি
জুলাই ২৪, ২০২৬

ইডির অভিযানের সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী

রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে ছাই ভুটভুটি , তদন্তে পুলিশ
জুলাই ২৪, ২০২৬

ব্যবসায়ীর দাবি , ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক

যানজট কমাতে ব্যারাকপুর থেকে বাবুঘাটে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি , ঘোষণা পরিবহণমন্ত্রীর
জুলাই ২৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হত , জন্ম শংসাপত্র ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
জুলাই ২৩, ২০২৬

দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু

মুর্শিদাবাদ দুর্ঘটনার পর বড় সিদ্ধান্ত , বন্ধ হতে চলেছে অভিশপ্ত রেলগেট
জুলাই ২৩, ২০২৬

সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের

বরুণ বিশ্বাসের হত্যা মামলায় নতুন মোড় , মমতা-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৩, ২০২৬

মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের