নিজস্ব প্রতিনিধি , লিসবন - চলতি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মোটের ওপর ভাল ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। সরাসরি শেষ ষোলোয় পৌঁছাতে পারেনি তারা। খেলতে হচ্ছ প্লে অফ। যার প্রথম লেগে বেনফিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে মাদ্রিদ। ১-০ গোলে জয় পেয়েছে আরবেলোয়ার ছেলেরা। ম্যাচের নায়ক ভিনিসিয়স জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই বেনফিকার ওপর তাদের ঘরের মাঠে চাপ বজায় রাখে রিয়াল। তবে গোলের দরজা কিছুতেই খুলছিল না। টানটান প্রথমার্ধ চলে। দুই দল নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা করে। তবে শেষমেষ খালি হাতেই সাজঘরে ফিরে যায়। বেশকিছু আক্রমণ তুলেও নিজেদের এগিয়ে দিতে পারেনি রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যেই জালে বল জড়িয়ে দেন ভিনিসিয়স জুনিয়র। এরপর আরও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় তারা। অন্যদিকে মরিয়া হয়ে ওঠে বিপক্ষ শিবির। ম্যাচের শেষের দিকে পেছন থেকে বিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ডের আবেদন জানিয়ে আগ্রাসী মেজাজে ঝগড়া শুরু করেন জোসে মরিনহো। এরপর তাকেই লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
অতিরিক্ত সময়ে ১২ মিনিট খেলা গড়ালেও ম্যাচের ফলাফল এদিক ওদিক হয়নি। বরং সেইভাবে বল পাছাড়া করেনি রিয়াল। এরপর লাগাতার ভিনির ওপর বোতল বৃষ্টি শুরু হয়। তাকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়। এরই মাঝে মজার ছলে তাকে বিশ্বকাপের ট্যাটু দেখান আর্জেন্টাইন নিকোলাস ওটামেন্ডি। বিতর্কের মাঝেই ম্যাচ জিতে ১-০ গোলে এগিয়ে বার্নাব্যুতে যাবে লস ব্ল্যানকোসরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের