নিজস্ব প্রতিনিধি, কিয়েভ - দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে অব্যাহত রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রক্তগঙ্গায় ভাসছে দুই দেশই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের ইউক্রেনে আকাশপথে হামলা চালাল রাশিয়া। হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। আহত ৪৮। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এক্স হ্যান্ডলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি লিখেছেন, “রাশিয়া আলোচনার টেবিল ছেড়ে ব্যালিস্টিক মিসাইলকেই বেছে নিল। আমি চাই বিশ্বের প্রতিটা দেশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানাবে। শান্তির আহ্বান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, অধিকাংশই নীরব রয়েছে।“
অন্যদিকে আবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো। তাঁর দাবি, “ভারতের মদতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।” এমনকি ভারতীয়দের অহংকারী বলেও তুলোধোনা করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে মার্কিন উপদেষ্টা বলেছেন, “ভারতের মদতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। মস্কোর থেকে কম দামে জ্বালানি তেল কেনে নয়াদিল্লি। এর মাধ্যমে ভারত যুদ্ধ চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সাহায্য করছে। ইউক্রেনের পাশে দাঁড়াতে গেলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করা জরুরি। সেটাই করেছেন মার্কিন প্রেসিডেন্ট।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের