নিজস্ব প্রতিনিধি, কিয়েভ – রাতভর ইউক্রেনে ধ্বংসলীলা চালিয়ে একেবারে ছারখার করে দিয়েছে রাশিয়া। কমপক্ষে ৫৮০ টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর জেরে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত একাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোশ্যাল মিডিয়ায় রুশ হামলার একাধিক ছবি পোস্ট করেছেন জেলেনস্কি। সূত্রের খবর, হামলার জেরে উত্তরে চেরনিহিভ অঞ্চলে এবং পশ্চিমে খমেলনিটস্কি অঞ্চলে মৃত্যু হয়েছে ২ জনের। এক আবাসনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। ইউক্রেনে আরও বিমান প্রতিরক্ষা সামগ্রী পাঠানো ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি জানিয়েছেন, “সারারাত ধরে ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সাধারণ মানুষকে নিশানা করে। ৪০ টি ক্ষেপণাস্ত্র, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল এবং প্রায় ৫৮০ টি ড্রোনে হামলা চলে। ভয়ংকর এই হামলা রুখে দিতে সারারাত ধরে যে জওয়ানরা আকাশসীমা পাহারা দিয়েছেন তাদের ধন্যবাদ। এই হামলা রুখে দিয়েছেন আমাদের এফ-১৬ বিমানের পাইলটরা।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের