নিজস্ব প্রতিনিধি , আলাস্কা - রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের মূল বিষয়গুলি জেলেনস্কিকে জানানোর পাশাপাশি আসন্ন আলোচনার পথও খুলে দিলেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানান, আলোচনাটি ফলপ্রসূ হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও চূড়ান্ত সমাধান সূত্র বেরোয়নি। এছাড়াও, ট্রাম্প বলেন, 'পরবর্তী পদক্ষেপ এখন জেলেনস্কির হাতে। এরপর পুতিন ও জেলেনস্কির বৈঠক হবে। সেখানে আমি উপস্থিত থাকতেও পারি।' আর বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ট্রাম্প শুধু জেলেনস্কিকেই নয়, ইউরোপের তিন রাষ্ট্রপ্রধান- ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মান চ্যান্সলর ফ্রেডরিখ মারজকেও ফোন করেন ট্রাম্প। এছাড়াও তিনি কথা বলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে। প্রায় ঘন্টাখানেক যাবৎ কথা হয় দুজনের মধ্যে।
অন্যদিকে, ট্রাম্পের ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই জেলেনস্কি ঘোষণা করেন, সোমবার তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে কূটনৈতিক দিক থেকে এই বৈঠক যে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের