নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজনৈতিক পালাবদলের আবহে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর নতুন বার্তা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। একসময় প্রাক্তন শাসক শিবিরের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি দেখা গেছে তাঁর। সেই সৌমিতৃষাই এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি। তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া।

প্রাক্তন সাংসদের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে টেলিভিশন পর্দার এই জনপ্রিয় মুখকে। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিন সৌমিতৃষা জানান, নতুন সরকারের হাত ধরে রাজ্যে ইতিবাচক পরিবর্তন আসুক। এমনকি বাংলার উন্নয়নের আশাও প্রকাশ করেছেন তিনি। শান্তি, সমৃদ্ধি, উন্নয়নের পথে বাংলা এগিয়ে যাক বলেও আশাবাদী অভিনেত্রী। মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন সরকারের সাফল্য কামনা করেছেন তিনি। রাজনৈতিকভাবে সরাসরি সক্রিয় না হলেও গত কয়েক মাসে তাঁর অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। এবারে এই বার্তার পর তা আরও জোরালো হয়েছে।

অভিনেত্রীর পোস্ট ভাইরাল হতেই নেটপাড়ার একাধিক তাঁর অবস্থান বদল নিয়ে প্রশ্ন তুলেছে। কেউ কটাক্ষ করে মত পরিবর্তনের অভিযোগ এনেছেন। আবার অনেকেই বিষয়টিকে নিছক সৌজন্য বলেই মনে করছেন। সৌমিতৃষার এই বার্তা এখন রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যমে সমানভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের