নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - বাইশ গজের লড়াই ছেড়ে এবার ব্যক্তিগত জীবনের কীর্তি নিয়ে শিরোনামে উঠে এলেন আরসিবি তারকা ভেঙ্কটেশ আইয়ার। দক্ষিণী অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে তার করা 'দুষ্টু' মন্তব্য আচমকাই ভাইরাল হওয়ায় তুঙ্গে উঠেছে বিতর্ক। IPL চলাকালীন এই বাঁহাতি ব্যাটারের বিবাহিত জীবন নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু করেছেন নেটিজেনরা।
২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় কারিগর ছিলেন এই ভেঙ্কি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করেন তিনি। ট্রফি জয়ের পর দীর্ঘদিনের বান্ধবী শ্রুতি রঘুনাথনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা ক্রিকেটার। তবে বর্তমানে আরসিবি শিবিরে থাকা আইয়ারকে অস্বস্তিতে ফেলেছে তার দুই বছর আগের এক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। কম্পিউটার সায়েন্সের ছাত্রী তথা মডেল প্রিয়াঙ্কা জাওয়ালকারের ছবিতে করা একটি বিশেষ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে এই গসিপ।

ঘটনার গভীরে গেলে দেখা যায়, ২০২২ সালে প্রিয়াঙ্কার একটি মোহময়ী ছবির নিচে ভেঙ্কটেশ লিখেছিলেন 'কিউট'। জবাবে ওই অভিনেত্রী পাল্টা জানতে চেয়েছিলেন, 'কে তুমি?'। সেই সময় দু’জনের সম্পর্কের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। যদিও পেশাদার জীবনে প্রিয়াঙ্কা তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করেছেন। ভেঙ্কটেশ তখন কেকেআরের ২৩ কোটির দামী খেলোয়াড় ছিলেন। এখন বিয়ের পর হঠাৎ সেই পুরোনো স্ক্রিনশট নতুন করে সামনে আসায় বিভ্রান্ত হচ্ছেন অনুরাগীরা।
অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি আরসিবি ব্যাটারের সুখী দাম্পত্যে কোনো ফাটল ধরল? আসলে তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। স্রেফ পুরোনো এক মজাদার কথোপকথনকে বর্তমানে নতুন মোড়ক দিয়ে পরিবেশন করা হচ্ছে। তবে IPL-এর মেগা আসরে যেখানে ভেঙ্কটেশ ব্যাটে রান পাচ্ছেন না, সেখানে মাঠের বাইরের এমন আলোচনা তার মনোসংযোগে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের