নিজস্ব প্রতিনিধি, জেরুসালেম – প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত সহ ১৪৫ টি দেশ। এর জেরে বেজায় চটেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোকে হুঙ্কার দিয়েছেন তিনি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। কিন্তু ইজরায়েলকে কোনওভাবেই আটকানো যাবে না।“ পাশাপাশি নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়, “প্যালেস্টাইন রাষ্ট্র কোনওদিনই গঠিত হবে না।“
প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর উদ্দেশ্যে নেতানিয়াহুর দাবি, “সন্ত্রাসবাদীদের পুরস্কার দেওয়া হল।“ গত রবিবার প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। সেই পথ অনুসরণ করেছে ফ্রান্স, বেলজিয়াম সহ একাধিক দেশ।
দীর্ঘদিন ধরে অব্যাহত ইজরায়েল ও হামাসের যুদ্ধ। কয়েকদিনের যুদ্ধবিরতি হলেও ফের শুরু হয়েছে যুদ্ধ। যদিও একতরফা ভাবেই যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি সেনার তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। গৃহহীন লক্ষাধিক। দুর্ভিক্ষে মারা যাচ্ছেন বহু মানুষ।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের