নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভায় সংখ্যার লড়াই এবার পৌঁছে গেল আইনি লড়াইয়ের ময়দানে। দলের ২০ জন সাংসদের দলত্যাগের পর বড় ধাক্কায় তৃণমূল। এই পরিস্থিতিতে বিদ্রোহী সাংসদদের সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে লোকসভার স্পিকারের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল এবং প্রতীক রক্ষার লড়াইয়ে এবার সাংবিধানিক পথেই এগোতে চাইছে তৃণমূল।
রাজনৈতিক ভাঙনের জেরে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। দলের দাবি, তৃণমূলের প্রতীকে নির্বাচিত ২০ জন সাংসদ অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে তারা ভবিষ্যতে দলের প্রতীক নিয়েও দাবি তুলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। এই আবহেই শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠকের পর তিনি জানান, 'সংবিধান এবং দলত্যাগ বিরোধী আইনের বিধান অনুযায়ী, একটি দলের প্রতীকে নির্বাচিত হয়ে পরে অন্য দলে যোগ দিলে সংশ্লিষ্ট সদস্যের লোকসভার সদস্যপদ বাতিল হওয়া উচিত। সেই যুক্তিতেই ২০ জন সাংসদের বিরুদ্ধে পৃথকভাবে সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে।' একইসঙ্গে, বিদ্রোহী সাংসদদের নিশানা করে অভিষেক বলেন, 'প্রত্যেকে সিবিআই ইডি থেকে নিজেদের বাঁচাতে দলবদল করেছে।'
অভিষেকের আরও বক্তব্য, 'সাংসদদের ভয় দেখিয়ে আর টাকার লোভ দেখিয়ে অন্য দলে নিয়ে গেছে। আর আমি যখন বলছি লোভ দেখিয়েছে আমার কাছে প্রমাণ আছে। কোনো সাংসদের যদি মনে হয় আমার বিরুদ্ধে কেস করবে আমি আদালতে প্রমাণ দেবো। বিজেপির বিরুদ্ধে লড়তে পারবো না বলে বিজেপির সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাব।'
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহী শিবির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা