নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্ট্রেলিয়া সিরিজের পর নাকি অবসর নিতে চলেছেন রোহিত শর্মা বিরাট কোহলি। আপাতত এমনই জল্পনা। যদিও কয়েকমাস ধরেই ২০২৭ বিশ্বকাপে রোহিত বিরাটের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। অশ্বিনের অবসরও ছিল আকস্মিক। শুধু তাই নয় , অস্ট্রেলিয়া সিরিজে দলে নেই রবীন্দ্র জাদেজাও। সেক্ষেত্রে এই তিন তারকাও যদি অবসর নিয়ে নেন তবে একটি যুগের অবসান হতে চলেছে। রোহিত বিরাটের এই অবসরের জল্পনার পর মন ভেঙেছে ক্রিকেটপ্রেমীদের। এই সবকিছুর নেপথ্যে নাকি গৌতম গম্ভীর।
'রো-কো 'র অবসর জল্পনা নিয়ে গম্ভীরকে রীতিমত একহাত নিয়েছেন মনোজ। তিনি বলেছেন , "যদি অশ্বিন, বিরাট, রোহিতের মতো সিনিয়র প্লেয়াররা হেড কোচ বা অন্য কোচের থেকে অনেক বেশি প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে কোনও সিদ্ধান্তে সহমত না হলে তারা একশোবার প্রশ্ন তুলত। সেটা অবশ্যই গম্ভীরের মত কোচের পছন্দ হত না। তাই এটা নিশ্চিত করা হল, যেন ওরা দলে না থাকে। গম্ভীর কোচ হওয়ার পর থেকেই এসব জিনিস আমার নজরে এসেছে। এমন অনেক কিছু ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। অশ্বিন অবসর নিয়েছে। রোহিত-বিরাটরাও সেই পথে হাঁটছে। আবার অনেকে হঠাৎ দলে ঢুকে পড়ছে। কোনো কারণ ছাড়াই এগুলো হচ্ছে।"
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরও বলেছেন , "আমার মনে হয় প্লেয়ারদের উপর ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। রোহিত-বিরাটরা দেশের ক্রিকেটের সেবক। ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে এখন যা অবস্থা ড্রেসিং রুমে নিজেদের ওরা নিজেদের ব্রাত্য বলে মনে করতে পারে। তাহলে ওরা অবসর নিয়ে নেবে। আমার মনে হয়, গম্ভীর এত বড় সিদ্ধান্ত নিতে পারবে। কারণ কেউ অস্বীকার করবে না, সাদা বলের ক্রিকেটে দুজনেই অসাধারণ। যদি গম্ভীর ওদের বিশ্বকাপের দলে না নেয়, তাহলে সত্যিই অবিচার হবে। পাশাপাশি খুবই খারাপ সিদ্ধান্ত হবে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের