নিউজ ডেস্ক, জাপান - অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের ফাইনালে জাপানকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। তানি পুর্তির হ্যাটট্রিক এবং অধিনায়ক কেতন কুশওয়াহার এক গোলে ভর করে এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করল ভারতীয় তরুণ দল। স্বর্ণপদক জয়ী দলকে সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের পুরস্কৃত করবে হকি ইন্ডিয়া।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। তানি পুর্তি এই সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোলটি করে। এরপর জাপান ম্যাচে ফেরার চেষ্টা চালায়। কিন্তু ভারতীয় ডিফেন্ডাররা অবিচল থাকায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ভারত প্রথম কোয়ার্টার শেষ করে। প্রথম কোয়ার্টারে এগিয়ে থাকার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে ভারত। ফলত ভারত এক স্মরণীয় জয় নিশ্চিত করে। আশিষ তানি পুর্তি ২, ২৮ ও ৩৪ মিনিটে মোট তিনটি গোল দিয়ে হ্যাটট্রিক করেন। অধিনায়ক কেতন কুশওয়াহা ৩০ মিনিটে একটি গোল করেন। জাপানের পক্ষে একমাত্র গোলটি করেন নুমাডা গাকু ৫২ মিনিটে । জাপানের বিপক্ষে এমন দুর্দান্ত খেলার মাধ্যমে ভারত সেরার শিরোপা জয় করে।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তানি পুর্তি 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন। তিনি মোট ১৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি লাভ করেন। ভারতের গোলরক্ষক আয়ুষ রজক টুর্নামেন্টের ‘সেরা গোলরক্ষক' নির্বাচিত হন। হকি ইন্ডিয়া ঘোষণা করেছে স্বর্ণপদক জয়ী ভারতীয় তরুণদের প্রত্যেককে ৩ লক্ষ টাকা। দলের সহায়তা প্রদানকারী কর্মীদের প্রত্যেককে ১.৫ লক্ষ টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে। এর মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬-এ ভারতীয় তরুণদের এক স্মরণীয় অভিযানের সমাপ্তি ঘটল।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের