নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গভোটের উত্তেজনার মধ্যেই এবার আইনি মঞ্চে উঠল বিতর্কিত ‘সিংঘম’ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার ভূমিকা। ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। যদিও এই মামলায় হস্তক্ষেপ করতে নারাজ আদালত। হাইকোর্টের স্পষ্ট বার্তা, নির্বাচনের মাঝপথে প্রশাসনিক কাজে বাধা নয়।
নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে শুরু থেকেই কড়া অবস্থানে ছিলেন উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা। ফলতায় তৃণমূল প্রার্থীর পরিবারের উদ্দেশ্যে তার হুঁশিয়ারিমূলক মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
অভিযোগ ওঠে, তিনি আইনশৃঙ্খলা রক্ষার নামে ভোটার ও প্রার্থীদের অযথা ভয় দেখাচ্ছেন। এই প্রেক্ষিতেই তার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাকারীর আইনজীবী দাবি করেন, অবিলম্বে অজয় পাল শর্মাকে আটক করা হোক। তবে মামলার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি। তবুও মৌখিক পর্যবেক্ষণে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচনী দায়িত্বে থাকা কোনও পুলিশ আধিকারিকের কাজে তারা হস্তক্ষেপ করবে না।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের