নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহীদ দিবসের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হল। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থী তৃণমূলের সভামঞ্চ ভাঙচুর, পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। অভিযোগ সামনে আসতেই গভীর রাতে সভাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাতভর অবস্থান করেন তিনি।
রাজ্যে পালাবদলের পর শহীদ দিবস পালনকে ঘিরে কার্যত তুঙ্গে বিতর্ক। পূর্বতন সরকারের আমলে যেখানে একটি শহীদ সমাবেশ হত সেখানে এবারে রাজ্যে ৩ জায়গায় শহীদ সমাবেশ পালন করা হচ্ছে। আর এই শহীদ দিবসের আগেই কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি ভেস্তে দিতে পরিকল্পিতভাবে মঞ্চে ভাঙচুর চালানো হয়েছে। শুধু মঞ্চই নয়, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা, বিদ্যুৎ ও মাইকের সংযোগ কেটে দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে।
খবর পেয়ে বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি হওয়া সভাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, দোলা সেন-সহ দলের একাধিক শীর্ষ নেতা। সভাস্থল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাদের কর্মী-সমর্থকদের সভায় যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি, শহীদ পরিবারকেও ভয় দেখানো হচ্ছে। মমতার দাবি, 'আমরা তো শহীদ স্মরণ করছি। চারদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, বিদ্যুৎ, মাইকের লাইন কেটে দেওয়া হয়েছিল, পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে।'
বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' বিজেপির ৬০-৬৫ জনের গুন্ডাবাহিনী এসব করেছে। এর নেতৃত্বে রয়েছেন এক জন ক্রিমিনাল। সে এখন আদালতের নির্দেশে বাইরে আছে। এক দিকে পুলিশ, অন্য দিকে বিজেপিকে দিয়ে কী ভাবে অনুষ্ঠানটা ভেস্তে দেওয়া যায়, সেই চক্রান্ত হয়েছে।' ২১ জুলাইয়ের কর্মসূচির আগের রাতেই মঞ্চ ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়েছে।
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
৫০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের