নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চলচ্চিত্র জগতের সেরা পরিচালকদের নাম করলে সঞ্জয় লীলা বনশালি অন্যতম। গত ২৪ শে ফেব্রুয়ারি ৬৩ বছরে পদার্পণ করেছেন তিনি। জন্মদিনের আনন্দের মাঝেই আচমকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর অসুস্থতার খবর। বুধবার সকাল থেকে গুঞ্জন , হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক। এরপরই উদ্বিগ্ন হয়ে ওঠে অনুরাগী মহল।
অসুস্থতার জেরে নাকি হাসপাতালে ভর্তি পরিচালক। তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে।কম বয়সে যেখানে হৃদরোগের প্রবণতা বাড়ছে সেখানে বয়স বাড়ায় তার অসুস্থতার খবর সকলেই সত্যি ভেবেছিলেন। তবে এরপর প্রকাশ্যে আসে আসল সত্য।
বনশালি প্রোডাকশনের তরফে কিছুক্ষণ পর জানানো হয়, পরিচালকের অসুস্থতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। শুধু তাই নয় স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত তিনি। তাদের তরফে জানানো হয়, "এই খবরের কোনও সত্যতা নেই। যাচাই না করে এমন সংবেদনশীল তথ্য ছড়ানো উচিত নয়।"
উল্লেখ্য , জন্মদিনের আগের রাত অবধি পরিচালককে তর্ণগুণ ছবি লাভ অ্যান্ড ওয়ার-এর শুটিং সেটে দেখা গেছে। ছবিতে রয়েছেন ভিকি কৌশল, আলিয়া ভাট , রনবীর কাপুর। বয়স বাড়লেও নিজের স্বাস্থ্য নিয়ে সর্বদা সতর্ক থাকেন তিনি। অন্যদের কাছে উদাহরণও বলা বাহুল্য। তবে প্রকৃত খবর সামনে আসতেই স্বস্তিতে তার অনুরাগী মহল।।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের