নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার প্রাতঃভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মোদি লিখেছেন, “আমার প্রিয় বন্ধু এবং কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রিয় বন্ধু ছিলেন।“ দিল্লিতে অবস্থিত কেনিয়ার দূতাবাসের তরফ থেকে যোগাযোগ রাখা হয়েছে কেরল সরকার এবং হাসপাতালের সঙ্গে।
উল্লেখ্য এক সপ্তাহ আগে মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য কেরলে আসেন রাইলা ওডিঙ্গার। হাসপাতাল থেকে তাঁকে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মতো এদিন সকাল ৬.৩০টা নাগাদ প্রাতঃভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হন ওডিঙ্গার। তৎক্ষণাৎ শ্রীধরীয়াম আয়ুর্বেদিক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কোঠাট্টুকুলমের দেবমাতা হাসপাতালে রাখা হয়েছে কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কেনিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্টের নেতা রাইলা ওডিঙ্গার। ৫ বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেছেন তিনি। কিন্তু একবারও জয় পাননি রাইলা ওডিঙ্গার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের