নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন তিনি। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি। তবে তাঁকে একাধিকবার তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই মামদানির সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বৈঠকও করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, “নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা তাতে রাজি হয়েছি। ২১ নভেম্বর, শুক্রবার, ওভাল অফিসে অনুষ্ঠিত হবে বৈঠকটি।“
উল্লেখ্য, জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তবে তাঁর জন্মসূত্র রয়েছে ভারতে। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি গুজরাতের বাসিন্দা। তিনি একজন উগান্ডার খ্যাতনামা লেখক। জোহরানের মা স্বনামধন্য ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা জোহরান মামদানি। বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত তিনি।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের