নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হল ছাত্রীর ঝুলন্ত দেহ। হাতে , মুখে রয়েছে আঘাতের চিহ্ন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ১২ বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি লাতুর জেলার নবোদয়া বিদ্যালয়ের। রবিবার সকালে হোস্টেলের ঘর থেকে ওই বালিকার দেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৮ টা নাগাদ স্কুল থেকে বাড়িতে ফোন করে বলা হয় মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি স্কুলে যান মেয়ের বাবা। মেয়ের দেহ ঝুলতে দেখেই স্তব্ধ হয়ে যায় তার ভাষা। মাটিতে বসে পড়েন। তাকে তোলার চেষ্টা করা হলেও জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেন।
ছাত্রীর হাতে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরপরই পরিবারের দাবি , মেয়েকে মারধর করে খুন করেছে এক হোস্টেল কর্মী। মেয়েকে মারধর করার কথা বন্ধুরাই জানিয়েছে বলে দাবি করেছে পরিবার। হোস্টেলের সকলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান , আত্মহত্যা করেছেন ওই ছাত্রী।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ কর্তা জানিয়েছেন , "সকাল সাড়ে ৭ টা নাগাদ ফোন করে আমাদের এই ঘটনার কথা জানানো হয়। এরপর পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়েই খবরের সত্যতা যাচাই করেন পুলিশ কর্তারা। এরপরই ছাত্রীর মৃত্যুতে তদন্ত শুরু করা হয়েছে। খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে।"
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
কারও ভূ-রাজনীতি দেখে ভারত তেল কেনে না! ফিনল্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
গাড়িতে রক্তাক্ত মহিলা, পাশে চালকের দেহ! রহস্য বাড়াল ৪ বছরের শিশুর বয়ান
ট্রাম্পের নীতিতে কোনও আদর্শ নেই! রুশ তেল কেনা নিয়ে ওয়াশিংটনকে দস্তুরমতো খোঁচা জয়শংকরের
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত ১৬ বিক্ষোভকারী, জারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা
১০ মাসের মাথায় দাদর থেকে গ্রেফতার নোয়াখালির দম্পতি, চক্রের খোঁজে তল্লাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
আশঙ্কাই সত্যি হলো! জাহাজে হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
সমুদ্রে বড় বিপদ! জাহাজে হামলার পর উধাও ৩ ভারতীয় নাবিক
যুদ্ধ আবহে মোদি সরকারের মাস্টারস্ট্রোক! ইথানল পেট্রলে আর লাগবে না আবগারি কর
পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন বলে জানান প্রকাশচিক
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি
ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে
গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির
টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...