নিজস্ব প্রতিনিধি , পাটনা - জাপানকে হারানোর পরেই সুপার ফোর নিশ্চিত হয়ে যায়। সোমবার কাজাখস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামে ভারত। এই ম্যাচে বিপক্ষের বিরুদ্ধে ১৫-০ গোলে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতরা। এদিনও জোড়া গোল করেছেন হরমনপ্রীত। হ্যাটট্রিক সহ চার গোল এসেছে অভিষেকের ব্যাট থেকে। হ্যাটট্রিক করেছেন সুখজিৎ সিংহ ও যুগরাজ সিংহও।
ম্যাচের পঞ্চম মিনিটে ভারতকে এগিয়ে দেন অভিষেক। মাঝমাঠ থেকে ‘ডি’ বক্সে ঢুকে দূর থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। অষ্টম মিনিটে দ্বিতীয় গোল করেন অভিষেক। ১৫ মিনিটে ব্যবধান বাড়ান সুখজিৎ। ২০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অভিষেক। ডিফেন্ডারদের চোখে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করেন যুগরাজ। ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোল করেন হরমনপ্রীত সিংহ। ২৯ মিনিটে গোল করেন অমিত রোহিদাসের। বিরতিতে ৭-০ গোলে এগিয়েছিল ভারত।
বিরতির পর আরও চাপ বাড়ায় ভারত। পেনাল্টি কর্নার থেকে অষ্টম গোল করেন যুগরাজ। নবম গোল করেন রাজিন্দর সিংহ। ভারতের দশম গোলটি আসে সুখজিতের ব্যাট থেকে। এর ঠিক ৬ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন যুগরাজ। ভারতের হয়ে ১৩তম গোল করেন সঞ্জয় সিংহ। এরপর ১৪তম গোল দিলপ্রীতের। শেষ গোলটি করেন অভিষেক।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের