নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার বদলে গেল শিয়ালদহ স্টেশনের চেহারাও। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর ভিড়ে নিত্যদিনের দুর্ভোগের অন্যতম কারণ ছিল প্ল্যাটফর্মজুড়ে বেআইনি হকারদের দখলদারি। অবশেষে সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন। ১ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মকে সম্পূর্ণ হকারমুক্ত ঘোষণা করা হয়েছে।
শিয়ালদহ স্টেশন পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। প্রতিদিন মেইন ও দক্ষিণ শাখা মিলিয়ে প্রায় ৯ লক্ষ যাত্রী যাতায়াত করেন এখান দিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, প্ল্যাটফর্মজুড়ে হকারদের দখলদারির কারণে যাত্রীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে অফিস টাইমে ট্রেন ধরতে গিয়ে নাজেহাল হতে হত নিত্যযাত্রীদের।
যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন হকারকে সরিয়ে দেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের দাবি, অতীতে রাজনৈতিক ছত্রছায়া এবং ইউনিয়নের প্রভাবের কারণে এই অভিযান চালানো সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় অভিযান সফল হয়েছে।
শিয়ালদহ ডিআরএম অফিস সূত্রে জানা গেছে, প্রথমে হকারদের নোটিশ দেওয়া হয়েছিল। এরপর নির্দিষ্ট সময়ও দেওয়া হয় দোকান সরিয়ে নেওয়ার জন্য। অনেকেই স্বেচ্ছায় উঠে গেলেও, যারা নির্দেশ মানতে টালবাহানা করছিলেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের