নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ভয়াবহ গরম এখন শুধু শরীর খারাপের কারণ নয়। বরং এটি সংসারের খরচও বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা হিটওয়েভে অসুস্থ হচ্ছেন বহু মানুষ, বন্ধ হচ্ছে কাজকর্মও। বিশেষ করে রোদে কাজ করা শ্রমজীবী মানুষের আয় কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসছে নতুন ধরনের ‘হিট ইনস্যুরেন্স’ বা তাপবিমা।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর পরিবর্তনের জেরে দেশে প্রতি বছরই তাপপ্রবাহের দাপট বাড়ছে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, জলশূন্যতা, কিডনির সমস্যা, আরও নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে রোগীদের। পাশাপাশি কাজ বন্ধ থাকায় বহু মানুষের রোজগারেও টান পড়ছে।
এটি থেকে কী সুবিধা পেতে পারেন?
এই বিশেষ বিমায় হিট স্ট্রোকের চিকিৎসা খরচ, হাসপাতালে ভর্তি বাবদ ব্যয়, আয় কমে গেলে আর্থিক সহায়তার মতো সুবিধা পাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রার অধিক হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও থাকতে পারে। যেকোনো সংস্থার পলিসির উপর এই সুবিধা নির্ভর করবে।
কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন?
ডেলিভারি কর্মী, শ্রমিক, কৃষক, কারখানার কর্মীদের জন্য এই বিমা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রবীণ নাগরিক বা হৃদরোগ, কিডনির সমস্যায় ভোগা মানুষের কাছেও এই সুরক্ষা কার্যকর হতে পারে। যেসব এলাকায় প্রতি বছর তাপপ্রবাহের সতর্কতা জারি হয়, সেখানকার বাসিন্দারাও এই বিমা নিয়ে ভাবতে পারেন।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের