নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টের নির্দেশে বড় ধাক্কা মমতাপন্থী তৃণমূল শিবির। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি বহাল রাখল আদালত। একইসঙ্গে স্পিকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করতে অস্বীকার করেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি স্পষ্ট জানান, আপাতত বর্তমান পরিষদীয় কাঠামোই বহাল থাকবে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে ওঠে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত মামলা। তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন। তবে আদালত সেই আবেদন খারিজ না করলেও অন্তর্বর্তী পর্যায়ে স্পিকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করতে অস্বীকার করে।
এর ফলে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থান আপাতত বহাল থাকছে। পাশাপাশি উপ-দলনেতা হিসেবে শিউলি সাহা ও জাভেদ খান, পরিষদীয় পদে সন্দীপন সাহা এবং মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামান তাদের নিজ নিজ দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন। আদালতের রায়ের পর সন্দীপন সাহা বলেন, ' স্পিকারের পর এবার হাই কোর্টও আমাদের স্বীকৃতি দিল। আমরা নিয়ম মেনেই সব করেছি। জনগণ যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করব।'
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পরিষদীয় নেতা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় অন্দরে তীব্র বিরোধ তৈরি হয়। সই জালিয়াতির অভিযোগ, বিদ্রোহ, বহিষ্কার এবং পাল্টা নেতৃত্বের দাবি ঘিরে রাজনৈতিক সংঘাত আদালত পর্যন্ত গড়ায়। সেই পরিস্থিতিতে স্পিকারের স্বীকৃতি পাওয়া ঋতব্রতদের পক্ষে এই অন্তর্বর্তী নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের