নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার বাংলার ঘরে। গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার। আর এই গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সঙ্কটের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির প্রতিবাদে আগামী ১৬ মার্চ মহামিছিলের ডাক দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরও কেন্দ্রীয় সরকার গ্যাস সরবরাহ ও জ্বালানি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনও আগাম প্রস্তুতি নেয়নি। তার দাবি, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কেন্দ্র নিশ্চুপ ছিল, যার ফলেই এখন সারা দেশে গ্যাসের সঙ্কট ও মূল্যবৃদ্ধির সমস্যা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে , রান্নার গ্যাস সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। সেই গ্যাসের সরবরাহে অনিশ্চয়তা ও মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনে।
এরই প্রতিবাদে আগামী ১৬ ই মার্চ রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিকেল চারটেয় কলেজ স্কোয়ার থেকে শুরু করে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। গ্যাসের দাম বৃদ্ধির পাশপাশি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কেন্দ্রের নতুন ২৫ দিনের নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও বিকল্প ব্যবস্থা বা পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই এই নিয়ম চালু করায় সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ আরও বেড়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা