নিউজ ডেস্ক - ইরানের যুদ্ধ পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতাও মাঝেও প্রথম ম্যাচে হার এড়াল মেহদি তারেমির দল। মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। এরপরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও ২-২ ড্র করে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল ইরান।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যোগ্যতা অর্জন করলেও নানা কূটনৈতিক জটিলতায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলকে। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার অনুমতি মিললেও পুরো দলের জন্য বিশেষ শর্তে ভিসা দেওয়া হয়েছে। ফলে ম্যাচ শেষ হলেই অন্য দেশে ফিরে যেতে হচ্ছে ফুটবলারদের। পর্যাপ্ত প্রস্তুতির সুযোগও পায়নি দল। তবু কঠিন পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপ মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে তারা।
ম্যাচের আগে থেকেই চাপে ছিল ইরান। আমেরিকায় বসবাসকারী একাংশ ইরানি বংশোদ্ভূত নাগরিক দলের বিরুদ্ধে সরব হন। টিম হোটেলের সামনে বিক্ষোভ দেখানো হয়। সেখানে কয়েকশো মানুষ জড়ো হয়ে জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, বর্তমান দল দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না। স্টেডিয়ামের বাইরেও বিক্ষোভ হয়। ১৯৭৯ সালের বিপ্লবের আগের ইরানের পতাকা নিয়ে প্রতিবাদে অংশ নেন অনেকে। যদিও সেই উত্তেজনার প্রভাব মাঠের ভিতরে খুব একটা পড়েনি। গ্যালারিতে ইরানের সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। যুদ্ধ ও সংঘর্ষে প্রাণ হারানো শিশুদের স্মরণ করে বিশেষ বার্তাও দেন তাঁরা।
ম্যাচের শুরুটা অবশ্য ইরানের পক্ষে ছিল না। সপ্তম মিনিটেই গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলাইজা। তবে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসে ইরান। দুই দলই বলের দখল ও আক্রমণে সমান তালে লড়াই করেছে। ৩২ মিনিটে রামিন রেজাইয়িনের গোলে সমতা ফেরায় ইরান। ১-১ ফল নিয়ে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। ৫৫ মিনিটে এলাইজার দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু হাল ছাড়েনি ইরান। মাত্র নয় মিনিটের মধ্যেই সমতা ফেরান মোহাম্মদ মোহেবি। তাঁর গোলেই ম্যাচে ২-২ ফল ফিরে আসে।
এরপর দুই দলই জয়ের জন্য একাধিক সুযোগ তৈরি করলেও আর গোল আসেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই শিবির। এই ড্রয়ের ফলে জি গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। গ্রুপের চার দলের ঝুলিতেই এখন এক পয়েন্ট করে রয়েছে। ফলে নকআউট পর্বে ওঠার দৌড়ে এখনও সমান সুযোগ রয়েছে সবার। তবে যুদ্ধ, বিক্ষোভ, ভিসা-সমস্যা এবং মানসিক চাপের মধ্যেও যে লড়াইয়ের মনোভাব দেখিয়েছে ইরান, তা নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
বিশ্রামের সুযোগও মিলছে না। বিশ্বকাপে নিজেদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ইরান শিবিরের
আলজেরিয়ার বিরুদ্ধে নামলেই দেশের জার্সিতে ২০০ ম্যাচ। ফিট মার্তিনেসকে নিয়ে স্বস্তিতে স্কালোনি
ফিফা সভাপতির বদলে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আপত্তি নেই ফিফারও
চোট এখনও পুরোপুরি সারেনি। নকআউটের আগে ঝুঁকি নিতে নারাজ আনচেলোত্তির দল
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা। নবাগত কাবো ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র স্পেনের।
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের মেয়েদের
প্রথম ম্যাচেই রেকর্ড! বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কনিষ্ঠতম গোলদাতা হয়ে আলোচনায় নেস্টোরি ইরানকুন্ডা
বিশ্বকাপের মঞ্চে জোটার স্মৃতি, আবেগে ভাসছে পর্তুগাল
মাঠে নামার আগেই উত্তাপ! হাত মেলালেন না ভারত-পাক অধিনায়ক
গায়ে অজি জার্সি, মনে ভারতীয় টান! বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুরস্ককে উড়িয়ে নজর কাড়লেন নিশান
এন্ডো-মিতোমাহীন জাপানের সামনে ডাচ প্রাচীর! রাতে বিশ্বমঞ্চে শেষ হাসি হাসবে কে?
জার্মানি বনাম কুরাসাও ম্যাচে নজর কাড়ছে নাগেলসমান-আডভোকাট দ্বৈরথ, ইতিহাসে প্রথম এমন নজির
১৬ রানের ইনিংসেই বাজিমাত! সহবাগকে ছুঁয়ে কালিসকে টপকে গেলেন হিটম্যান রোহিত
প্রথম ম্যাচের আগেই মহাসংকট! অনুশীলনের সব সরঞ্জাম খোয়ালেন হ্যারি কেনরা
প্রথম ম্যাচেই মাঠের বাইরে নেইমার জুনিয়ার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...